1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ২০ মার্চ বোরহানউদ্দিনের মানিকার হাট বাজার তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে বক্তব্যে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল কারীম বলেন:- এই ফিলিস্তিন মুসলমানদের কলিজার টুকরো। এখানেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর কবর, হযরত আইয়ুব (আ:) এর কবর, হযরত লুত (আ:) এর কবর, হযরত সোলাইমান (আ:) এর কবর। এই আকসা মুসলমানদের ১ম কিবলা, এখানেই ইমাম মাহাদীর আগমন হবে, এই ফিলিস্তিনেই হযরত ঈসা (আ:) এর আগমন হবে, এখানেই দাজ্জাল কে হত্যা করা হবে। অতএব এই ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে  গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা। গোটা পৃথিবী যখন ইসরাইলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইজরায়েলের পক্ষ অবলম্বন করছে। অতএব আগামী দিনে কোন ব্যক্তি বা দল যদি ভারতের দালালি করার চেষ্টা করে তাহলে তাদেরকে  ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে তৌহিদী জনতা বাধ্য হবে। ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে ইজরাইলের ধ্বংস ও ফিলিস্তিনিদের মুক্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন