1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বগা-গরবদী সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বগা-গরবদী সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বগা-গরবদী সেতু: দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি 
পটুয়াখালীর দুমকির লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে চার লেনবিশিষ্ট বগা-চর গরবদী সেতু, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা স্থানীয়দের।
সেতুটির দৈর্ঘ্য হবে ১.৩৪৮ কিলোমিটার এবং দুই প্রান্তে ১.২৭২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২.৬২ কিলোমিটার। সেতুটিতে থাকবে ২৯টি পিলার এবং ১৫.০২ মিটার প্রস্থের ডেকে চলবে চার লেনের যানবাহন। পাশাপাশি থাকবে ফুটপাত, যা পথচারীদের যাতায়াতকে আরও নিরাপদ করবে।
উল্লম্ব উচ্চতা ১৮.৩ মিটার হওয়ায় বড় নৌযানগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে, যা বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেতুর লে-আউট প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাড. মুজাহীদুল ইসলাম শাহীন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুমান বলেন, এটি দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের দিকে এক বড় পদক্ষেপ।
তাদের মতে, সেতুটি নির্মিত হলে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনসহ নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এলাকাবাসীর প্রত্যাশা, এই সেতু হবে শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন