1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছেন- এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৬২০ বার পঠিত
Spread the love
রফিক সাদী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করেছেন ভোলা -৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আধুনিক হল রুমে প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এসময় এমপি শাওন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ১১ হাজার প্রাথমিক বিদ্যালয স্থাপন করে ৪৪ হাজার শিক্ষক নিয়োগ ও চাকুরী সরকারীকরণ করেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। ২০১৪ সালের ৯ মার্চে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেন ও সহকারী শিক্ষকদের বেতনস্কেল এক ধাপ উন্নিত করেন। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কল্যানে প্রাইমারি শিক্ষকরা সম্মানের সাথে বেঁচে আছে। পাঁচ শত টাকার বেতন শেখ হাসিনা ১৫ হাজারে উন্নিত করেছেন।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন
আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, মেহেদী হাসান মিসু, মোহাম্মদ রাসেল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ মনু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন