1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরগুনা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের গণসংযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরগুনা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের গণসংযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরগুনা-১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমানের গণসংযোগ

মাহমুদুর রহমান রনি
  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪১৯ বার পঠিত
Spread the love
বরগুনা-১ আসনের জনসাধারণ ও আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মিদের সাথে গণসংযোগ করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান।
রোববার ( ২ জুলাই) সকালে তালতলী উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় তিনি এ গনসংযোগ করেন। এ সময় তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। আমি দীর্ঘদিন আ’লীগের রাজনীতির সাথে জড়িত কিন্তু কখনো পদ-পদবী ব্যবহার করে কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচারণা ও গণসংযোগ করছি।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা, জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদ মোল্লা, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা, তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন, তালতলী উপজেলা ছাত্রলীগ নেতা রইসুল আলম সাদ্দাম বেপারীসহ দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন