1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বরিশালে ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধার মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বরিশালে ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধার মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে ‘ভুল চিকিৎসায়’ বৃদ্ধার মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেপ্তার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
Spread the love

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘ভুল চিকিৎসায়’ এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগে এক গ্রাম্য চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে বৃদ্ধার মৃত্যুর পর রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানিয়েছেন।

মৃত লিপিকা বালা (৬০) উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের প্রয়াত সুনীল বালার স্ত্রী। তিনি সাবেক ইউপি ছিলেন।গ্রেপ্তার গ্রাম্য চিকিৎসক কিরন বেপারী একই গ্রামের কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে।

এ ঘটনায় ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, রোববার দুপুরে লিপিকা বালা নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তখন প্রতিবেশী গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে ডেকে আনা হয়। তাৎক্ষণিক তাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নিলে বৃদ্ধার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাধা দেন। এরপরও বৃদ্ধার শরীরে ইনজেকশন ও স্যালাইন পুশ করেন কিরন বেপারী। তিন মিনিটের মধ্যে চিৎকার দিয়ে তিনি মারা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন