
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
রাজধানী ঢাকার হোটেল ৭১ মিলনায়তনে আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয় বাংলাদেশ ইনসুরেন্স সার্ভেয়ার এসোসিয়েশন এর নবনির্মিত কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এতে এসোসিয়েশনের সাবেক সভাপতি আতিকউল্লা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ এর সদস্য খন্দকার আবু বক্কর সিদ্দিকী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ জাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আমিনুল হক মোহন, আবদুল গণি, কোষাধক্ষ্য ওয়াহিদুর রহমান বিল্লাহ, নব নির্বাচিত সহ সভাপতি আনিসুল গণি সুমন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, আপিল বোর্ডের চেয়ারম্যান শফিকুল ইসলাম ভরসা।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিকী এসোসিয়েশনর সদস্যদের সময়োপযোগী বিভিন্ন দাবী ও চাহিদা পর্য্যাক্রমে পূরনের আশ্বাস দেন। #