1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফল-দুমকি মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আহত ২৫জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফল-দুমকি মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আহত ২৫জন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফল-দুমকি মহাসড়কে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবরোধে আহত ২৫জন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৪১ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা কম্পিলিট শাটডাউন সফল করতে বাউফল পটুয়াখালী সড়কের মুরাদিয়া বোর্ড অফিস ব্রিজের উপরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী ও পুলিশ। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুমকি আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজসহ অন্যান্য স্কুল কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, শিক্ষার্থীর ওপর হামলা কেন জবাব চাই, দিতে হবে, তুই রাজাকার বলছে কে, সরকার সরকার ইত্যাদি শ্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে। পরে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে সেখানে গিয়ে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। একইসাথে হামলা চালায় পুলিশ। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ত্রিমুখী সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন