1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে খালে বাঁধ দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে খালে বাঁধ দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে খালে বাঁধ দেয়ায় ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে খালে বাঁধ দেয়ায় আবুল বাশার (৩৫) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন। বুধবার উপজেলার বগা ইউনিয়নের চাবুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আবুল বাশার ওই গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিজের বাড়ির পাশে খালে ভেকু মেশিন দিয়ে বাঁধ তৈরি করে কৃষি জমি বৃদ্ধি করছিলেন আবুল বাশার। এ খবর পেয়ে বুধবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড অভিযান চালিয়ে ওই বাঁধ অপসারণ করেন।  একই সময় খালে বাঁধ তৈরির অপরাধে আবুল বাশারকে ৭ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, আবুল বাশারকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন