1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে গণ ধর্ষনের শিকার গৃহবধূর মেডিকেল সম্পন্ন, মামলা তুলে নেয়ার হুমকি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে গণ ধর্ষনের শিকার গৃহবধূর মেডিকেল সম্পন্ন, মামলা তুলে নেয়ার হুমকি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে গণ ধর্ষনের শিকার গৃহবধূর মেডিকেল সম্পন্ন, মামলা তুলে নেয়ার হুমকি

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে গণধর্ষনের শিকার গৃহবধূর(২৮) মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বাউফল থানা পুলিশের সহযোগিতায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। গত ১২ ফেব্রুয়ারি রাতে ওই গৃহবধূকে একই এলাকার সিফাত(২৪), সুজন(২৭), রাজিব (২৯) ও সোহেল মীর (২৫) জোরপূর্বক গণধর্ষন করে। এসময় সুজন তার মোবাইল ফোনে আপত্তিকর দৃশ্যর ভিডিও ধারণ করে। পরে  ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াসহ তার স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়। এতে তিনি রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করতে থাকে। এরপর নিরুপায় হয়ে তিনি ৩ মার্চ বাউফল থানায়  ৪ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই  সুজন ও রাজিব নামের দুই ধর্ষককে গ্রেফতার করে। এর মধ্যে সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অন্য দুই আসামী পলাতক রয়েছে।
এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামীর পরিবারের লোকজন ধর্ষিত নারী ও স্বজনদের বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন