1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে গ্রামবাসীর ডাক-চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে গ্রামবাসীর ডাক-চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে গ্রামবাসীর ডাক-চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর চিৎকারে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ডাকাত দল। গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামে ঘটে এ ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতিক ফয়সাল নামে ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না এলাকায়। এই সুযোগে গ্রামের ভরিপাশা জামে মসজিদের ইমাম ও ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই’র বসত বাড়িতে সঙ্গবন্ধ ডাকাত দল হানা দেয়। কৌশলে ঘরে প্রবেশ করে অস্রের মুখে মাওলানা আব্দুল হাইকে জিম্মি করার চেস্টায় বাড়ির একজন টের পেয়ে যায় এবং মোবাইলফোনে খবর ছড়িয়ে দিলে স্থানীয়রা তাৎক্ষনিক ডাক-চিৎকার দিয়ে এগিয়ে আসলে ডাকাত দল তিনটি মোটরসাইকেলযোগে দ্রুত সটকে পড়ে। এ সময় ডাকতদলের ব্যাবহৃত নম্বরপ্লেট বিহীন অপর একটি ব্লু রঙের প্লাটিনা ব্রান্ডের মোটরসাইলে ফেলে রেখে যায়। স্থানীয়রা ছুটে আসায় ডাকাতদল উল্লেখযোগ্য কোন কিছু ছিনিয়ে নিয়ে পারেনি। ঘটনার সময় ওই বাড়ির তিনটি বসতঘরে লোকজন থাকলেও নিজ বসতঘরে একা অবস্থান করছিলেন বৃদ্ধ মাওলানা আব্দুল হাই (৭৫)।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে রওনা হয়ে গেছে। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন