1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৬ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম, আহত ৬

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পঠিত
Spread the love

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল

পটুয়াখালীর বাউফলে মদনপুরা ইউনিয়নের ৭ নং ওয়াডে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম ও আহত ৬ জন। বুধবার (২২/১০/২৫) রাত ১১টার এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) ওই বাড়ির নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে, নবাব চৌকিদারের দাবি, রেদায়েন ও তার বাবা নুর আলম প্রথমে তাদের মারধর করেন।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং আহতদের খোঁজ নেয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন