1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে বিরোধপূর্ণ জমিতে ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে বিরোধপূর্ণ জমিতে ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে বিরোধপূর্ণ জমিতে ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ

তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 

পটুয়াখালীর বাউফলে বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ায় শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের বৌলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের মজিবুর রহমান হাওলাদারের সঙ্গে একই বাড়ির শাহীন হাওলাদার গংয়ের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যায় শাহীন গং। এতে বাঁধা দেওয়ায় মজিবুর রহমানের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে শাহীন গং। তার বাগানের কলা, লেবু, কমলা ও জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছ কেটে ফেলে। মজিবুর রহমান অভিযোগ করে বলেন, আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শাহীন গং আমার জমিতে জোড়পূর্বক ঘর তুলছে। বাঁধা দেওয়ায় আমার সব ফলদবৃক্ষ কেটে ফেলেছে। বেশী বাড়াবাড়ি করলে আমাকে সপরিবারে দেশত্যাগের হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতার ভূগছি। অবশ্য হুমকির অভিযোগ অস্বীকার করে শাহীন গং বলেন আমার জমিতে আমি ঘর তুলছি। আর আমার জমির গাছ আমি কেটেছি। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন