1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বাউফলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
পটুয়াখালীর বাউফলে স্থানীয়  সাংবাদিকদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
রোববার রাতে বাউফল প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন নেতারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রকৌশলী মোফাজ্জেল হক শরীফ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশ শনাক্তকারী ও উদ্ধারকারী প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু এবং জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ।
সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সংগঠন গতিশীল করা সম্ভব নয়। উড়ে এসে জুড়ে বসাদের দল থেকে বাদ দিতে হবে। আগামীতে বাউফল উপজেলা বিএনপি গতিশীল করতে সকল ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।
নেতারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগ উন্নয়নের নামে লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ###

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন