1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা, আহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা, আহত-২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে সাংবাদিকের বসতঘরে হামলা, আহত-২

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩০১ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়নের ডকইয়ার্ড এলাকায় স্থানীয় সাংবাদিক তৌহিদ হোসেন উজ্জলের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। এসময় সাংবাদিক উজ্জলের স্ত্রী শিল্পীর বেগম ও তার শিশু কন্যা উম্মে হাবিবাকে (১৩) মারধর করা হয়েছে। উজ্জল বাউফল প্রেস ক্লাবের সদস্য। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

সাংবাদিক উজ্জল জানান, ঘটনার সময় তিনি কালাইয়া বন্দরের লঞ্চ ঘাট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। স্ত্রী শিল্পীর ফোন পেয়ে তিনি বাড়ি চলে যান। তার সামনেই প্রতিবেশী বশার খান, তার ছেলে মেহেদীর নেতৃত্বে ৪-৫ জন ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসত ঘরে হামলা চালিয়ে ঘরের বেড়া, জানলা ও বাথ রুমের সেপ্টিট্যাংক ভাংচুর করে।এদিকে বশার খান অভিযোগ অস্বীকার করে বলেন,‘এ ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কোন সদস্য জড়িত নয়।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন,‘ ঘটনা শুনেছি। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ভিকটিমকে অভিযোগ দেয়ার কথা বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন