1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫৬ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল
পটুয়াখালীর বাউফলে  উজ্জ্বল কর্মকার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় কালাইয়া বন্দরের মদন মোহন জিউর আখড়া বাড়ির সড়কে মানববন্ধন করা হয়।
স্থানীয় “সচেতন সমাজ”  আয়োজিত এ মানববন্ধনে  নিহত উজ্জ্বল কর্মকারের স্বজন, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শত লোক অংশ গ্রহন করেন। অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বাউফল প্রতিনিধি কৃষ্ণকান্ত কর্মকার, বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুল ইসলাম সুমন এবং নিহত উজ্জ্বল কর্মকারের ভাই আনন্দ কর্মকার।
বক্তারা বলেন, উজ্জ্বল কর্মকারকে প্রকাশ্যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।সেই ঘটনার মাসের পরে মাস দিনের পরে দিন অতিবাহিত হলেও মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়নি। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরদিয়ারা কচুয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন উজ্জ্বল কর্মকারের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার কয়েকজন আসামি এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও মানববন্ধনে অংশগ্রহনকারীরা। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, উজ্জ্বল হত্যাকাণ্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। এজাহার ভুক্তদের মধ্যে  পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।  অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন