1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় করছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় করছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বিএনপি পদযাত্রার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় করছে- এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বিএনপির পদযাত্রার দিন শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ।শনিবার সকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ধলীগৌরনগর, চরভূতা, লর্ডহাডিঞ্জ, পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ, বদরপুর ও কালমা ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শান্তি সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি পদযাত্রার নামে সারা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র আমরা শান্তি সমাবেশের মাধ্যমে জবাব দিব ।বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তাই তারা ষড়যন্ত্র ছাড়া রাজনীতি বোঝে না। ভোলা-৩ আসনে কোন রকম বিশৃঙ্খলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব তাদেরকে দেয়া হবে।শান্তি সমাবেশে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পক্ষান্তরে বিএনপির ডাকা পদযাত্রায় লালমোহন উপজেলার কোথাও কোন কর্মসূচি আজকে পালিত হয়নি।এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য কাউকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন