1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপিকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের জবাব দিতে হবে - সফিকুল ইসলাম বাবুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপিকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের জবাব দিতে হবে - সফিকুল ইসলাম বাবুল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিএনপিকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের জবাব দিতে হবে – সফিকুল ইসলাম বাবুল

মো. মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love

 

মো. মুশফিক হাওলাদার

 

ভোলার লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, ভোলা-০৩ আসন বিএনপির শক্তিশালী ঘাঁটি। এটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক (০৬) বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের ঘাঁটি। আওয়ামী সরকারের দুঃশাসনে ১৭ বছর বিএনপির কোনো নেতাকর্মী এলাকায় থাকতে পারেনি। মামলা-হামলা নির্যাতনে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মানুষ তাদের অত্যাচারের কথা এখনো ভুলেনি। আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করে আওয়ামী দুঃশাসনের জবাব দিতে হবে। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আগামী জাতীয় নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত করার জন্য বিএনপিকে একযোগে কাজ করতে হবে। বিএনপির মধ্যে কোনো বিরোধ থাকবে না। সবাইকে একসঙ্গে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।

বুধবার (৭মে)বিকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে লর্ডহার্ডিঞ্জ হাই স্কুল চত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য তিনি।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস হাওলাদারের সঞ্চালনায় সম্মেলনে

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মো.শফিউল্যাহ হাওলাদার, মো. সোহেল আজীজ শাহীন,মো. ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা যুবদলের সভাপতি মোঃ শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহীন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো.ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আমজাদ খাঁন জুলহাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন