1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিএনপি'র কাউন্সিল সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপস্থিতি অতপর যা ঘটলো - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিএনপি'র কাউন্সিল সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপস্থিতি অতপর যা ঘটলো - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিএনপি’র কাউন্সিল সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপস্থিতি অতপর যা ঘটলো

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৩৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপি’র কাউন্সিল আজ। গতরাতে  পটুয়াখালী ব্যায়ামাগারে কাউন্সিল সভা স্থল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিক। তাকে দেখে স্থানীয় অনেক নেতা কর্মী। বিষয়টি যুবদল নেতা সৈয়দ রুমির দৃষ্টিগোচর হলে সাথে সাথে স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিক কে ধরে কেন্দ্রীয় নেতাদের সামনে হাজির করে। কেন্দ্রীয় নেতাদের জিগ্যাসাবাদে তিনি নিজেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা বলে স্বীকার করলে তাৎক্ষনিক স্থান ত্যাগ করতে বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিষয়টি যুবদল নেতা সৈয়দ রুমি ফেসবুকে স্ট্যাটাস দিলে ক্ষোভে ফেটে পড়েন জেলার ত্যাগী নেতা কর্মীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিক কেন্দ্রীয় আওয়ামীগের সাংগঠনিক সম্পাদকের আর্শিবাদপুষ্ট ছিলেন। তিনি আওয়ামীলীগের একজন পরিচিত মুখ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক। যিনি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন ব্যাঙ্গ করে ফেসবুকে পোষ্ট দিতো তারমতো একজন ফ্যাসিস্ট কিভাবে জেলা বিএনপির কাউন্সিল সভার সাজসজ্জার দায়িত্বে থাকে। এই স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মানিককে  কারা এ পর্যন্ত আসার সুযোগ করে দিলো তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান   তৃনমূল এর নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন