1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিকল্প জীবিকায়নের লক্ষ্যে কলাপাড়ায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ১২৭ জন সুবিধাবঞ্চিত পুরুষের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আনুষ্ঠানিক আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ‘পরিবর্তন প্রকল্প’র আওতায় উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের সুবিধাবঞ্চিতদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। ৪০ জনকে সেলাই মেশিন এবং ৮৭ জনকে ২টি করে ছাগল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মারুফ বিল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।
আসাদুজ্জামান খান বলেন, “এলাকার হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসনীয়। আশা করি এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের অর্থনৈতিক উন্নয়ন হবে।”
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে এই এলাকার মানুষের জীবিকা পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। বিকল্প জীবিকায়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার পায়েল দাস, জেন্ডার অফিসার মাহমুদা মুক্তা, মনিটরিং অফিসার বিধান বিশ্বাস, ফিল্ড অফিসার ডনি মল্লিক, হিসাবরক্ষক বাদল বালা, জুনিয়র কনসালটেন্ট ক্লেমেন্ট জয় সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন