1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিশ্ব নেতাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুকরণীয় রাষ্ট্র নায়ক-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিশ্ব নেতাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুকরণীয় রাষ্ট্র নায়ক-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিশ্ব নেতাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুকরণীয় রাষ্ট্র নায়ক-এমপি শাওন

এনামুল হক রিংকু, লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২০৫ বার পঠিত
Spread the love

এনামুল হক রিংকু, লালমোহন 

ভোলার লালমোহনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতির্ উদযাপন হয়েছে । এ উপলক্ষে র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে লালমোহন প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তিনিই আমাদের এনে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রাষ্ট্রের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্ব নেতাদের কাছেও শেখ হাসিনা এখন অনুকরণীয় রাষ্ট্র নায়ক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখররুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন