1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বিশ্বনেতা শেখ হাসিনা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বিশ্বনেতা শেখ হাসিনা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বিশ্বনেতা শেখ হাসিনা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস-এমপি শাওন

মাহমুদ লিটন, লালমোহন 
  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৯৬ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন, লালমোহন 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিশ্বনেতা শেখ হাসিনা বাঙালি জাতির অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে তৃণমূলের জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছিলেন ।  বিএনপি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর শেষ প্রান্তে দাঁড় করিয়েছিল। এরা গণতন্ত্র হত্যাকরে আবার গণতন্ত্রের গল্প শোনায়। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

শনিবার দুপুরে লালমোহন পৌরসভা ১নং ওয়ার্ডে পৌর যুবমহিলা লীগ কর্তিক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রকাশক ও এমপি শাওনের সহধর্মীনি ফারজানা চৌধুরী রত্না বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জন্য আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ হবে।

যুব মহিলালীগের সভাপতি পারভিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসমিন বেগমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল,১নং ওয়ার্ড কমিশনের ফরহাদ হোসেন মেহেরসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন