1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাথরঘাটায় সিসিডিবি'র ফলদ চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাথরঘাটায় সিসিডিবি'র ফলদ চারা বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পাথরঘাটায় সিসিডিবি’র ফলদ চারা বিতরণ

মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫০৬ বার পঠিত
Spread the love

বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামে রবিবার (২৯ অক্টোবর)  দুপুর ১২ টার পারে বেসরকারী উন্নয়নমুলক সংস্থা “সিসিডিবি” জলবায়ু  সহনশীল জনগোষ্ঠী  তৈরীতে  ভূমিকা রাখতে বৃক্ষরোপনে এলাকাবাসীকে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে ফলদ গাছের চারা বিতরন করে।

পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে ৫০ জন, চরলাঠিমারা গ্রামে ৭০ জন এবং রুহিতা গ্রামের ১২০ জন সহ মোট ২৪০ জন উপকারভোগীদের মাঝে এ ফলদ চারা বিতরণ করে। এক্ষেত্রে প্রত্যেককে একটি করে আম, লেবু, পেয়ারা, মালটা ও বরই সহ মোট ৫ টি করে গাছের চারা বিতরন করে।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মোাঃ রেজওয়ান, সিসিআরসি উপদেষ্টা আঃ হালিম, চরলাঠিমারা সিসিআরসি সভাপতি মোঃ বেল্লাল হোসেন, পদ্মা সিসিআরসি সভাপতি মোঃ আঃ রহিম, রুহিতা সিসিআরসি সভাপতি মোঃ জাকির হোসেন, সিসিআরসি’র অন্যান্য সদস্য প্রতিনিধী এবং সিসিআরসি’র জলবায়ু যুব প্রতিনিধীবৃন্দ।

প্রধান অতিথী তার বক্তব্যে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও সিসিডিবি এর গাছের চারা বিতরন কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিসিডিবি উপজেলা সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশী বেশী গাছ লাগানোর কোন বিকল্প নেই, এছাড়া উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখা যায়। সার্বিকভাবে বিতরন কার্যক্রম পরিচালনা করেন সিসিডিবি মাঠ সহায়ক বাসুদেব, ওয়ারিচুর, অভিষেক এবং সহায়ক হিসেবে ছিলেন তিমথী, অভিজিৎ, অনন্যা, মাহমুদ রহমান এবং মারিয়াম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন