1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বৃষ্টির জন্য কলাপাড়ায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বৃষ্টির জন্য কলাপাড়ায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বৃষ্টির জন্য কলাপাড়ায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও দোয়া পরিচালনা করেন খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাঈদুর রহমান। এসময় বিভিন্ন বয়সের মুসল্লীরা নামাজে অংশ নেন।

ইসতিসকা নামাজ এর আলোচনা করেন, ইমাম সমিতির সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ রুমী, সহ-সভাপতি মাওলানা মো. সাঈদুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা মোঃ ফেরদাউসুল হক গাজী, আলহাজ্ব মাওলানা মোঃ জয়নুল আবেদীন, আলহাজ্ব মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ, মাওলানা মোঃ নজরুল ইসলাম।

নামাজ পড়তে আসা পৌর শহর সাধারণ সম্পাদক ডা. মাওলানা মোঃ শহিদুল ইসলাম বলেন, তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

নামাজ পড়ানো মাওলানা মো. সাঈদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ, তার ওপর বৃষ্টি নাই। এতে জনজীবন কষ্টে রয়েছে সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন। সেই সাথে ইসলামি বিধিবিধান মেনে চলার বিষয়ে খুতবা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন