1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিন তেতুলিয়ায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন" হুমকির মুখে হাজারো একর কৃষি জমি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিন তেতুলিয়ায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন" হুমকির মুখে হাজারো একর কৃষি জমি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিন তেতুলিয়ায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন” হুমকির মুখে হাজারো একর কৃষি জমি

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের তেতুলিয়া নদীর চর থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে বালু খেকোরা। এতে হাসের চর ও চর লতিফসহ নদীতে জেগে ওঠা একাধিক চরের কৃষি জমি ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে হাজারো একর কৃষি জমি। এসব জমি সরকারের কাছ থেকে বন্দবস্ত নিয়ে কৃষি কাজে ব্যবহার করছেন কৃষকরা।

এসব চর থেকে প্রতিবছর কয়েক হাজার মেট্রিকটন ধান উৎপাদন ও শত-শত কোটি টাকার তরমুজ উৎপাদন করছেন কৃষকরা। তরমুজ ও ধান উৎপাদন করা কৃষকের মালিকানা জমিসহ সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু কেটে নিচ্ছে বালু খেকোরা। ফলে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে আতংকে রয়েছে চরের জমির মালিকরাসহ হাজারো কৃষক পরিবার। প্রতিদিন ও রাতে মোট ৮টি ড্রেজার মেশিন দিয়ে চরের কৃষি জমি থেকে মাটি ও বালু অবৈধ ভাবে উত্তোলন করছে। এসব ড্রেজারের পরিচালকরা হলেন বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলামের ১ টি লোড ড্রেজার মেশিন। কাচিয়া ইউনিয়নের মফিজ নামক যুবকের ১ টি লোড ড্রেজার মেশিন। পৌর ৬ নং ওয়ার্ডের সুতা নুরনবীর ১ টি লোড ড্রেজার মেশিন। ভোলা সদর উপজেলায় বাড়ি হলেও বর্তমানে বোরহানউদ্দিন পৌর ২ নং ওয়ার্ডে বসবাসরত নুরু ওরফে নুরু ড্রেজার নামক ব্যক্তির ১ টি লোড ড্রেজার মেশিন ও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৪ টি লোড ড্রেজার মেশিনসহ মোট ৮ টি লোড ড্রেজার মেশিন দিয়ে চরের মাটি ও বালু কেটে নিচ্ছে তারা। অবৈধ ড্রেজার মেশিনে বালু ও চরের মাটি কেটে নেওয়ার অপরাধে একাধিকবার জরিমানা করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন। তার পরেও থেমেনেই অবৈধ ভাবে তাদের ড্রেজার মেশিনে বালু উত্তোলন।

এসব বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের দাবী করেছে ভুক্তভোগী কৃষকরা। তেতুলীয়া নদীতে চরে হাজারো একর জমিতে চরমুজ চাষিদের নিরাপত্তায় ও জলদস্যুর বাহীনির হাত থেকে বাচতে এবং বালু উত্তোলন বন্ধে নিয়মিত কোস্ট গার্ডের টহল অভিযানসহ বোরহানউদ্দিন উপজেলায় কোস্ট গার্ড ক্যাম্পের দাবী জানিয়েছেন হাজারো কৃষক পরিবার।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনসহ ভোলা জেলা প্রশাসক ও বরিশাল বিভাগীয় কমিশনারের দৃষ্টি কামনা করেছেন কৃষক পরিবারগুলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন