1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দ" আটক ১৫ জনের কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দ" আটক ১৫ জনের কারাদণ্ড - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে অবৈধ ড্রেজার ও বাল্কহেড জব্দ” আটক ১৫ জনের কারাদণ্ড

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৮ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসেরচর এলাকায় অভিযানে অবৈধ দুটি লোড ড্রেজার মেশিন ও তিনটি বাল্কহেড জাহাজসহ ১৫ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড বেইস ভোলা।

আটককৃত লা ইলাহা ইল্লাল্লাহ লোড ড্রেজার ১টি ও এম ভি জিহাদ-২ লোড ড্রেজার মেশিন ১টি। এম ভি আল-মদিনা বাল্কহেড ১টি, এম ভি আরাবি বাল্কহেড ১টি ও এম ভি লাব্বাইক-২ ড্রেজার ১টি। লা ইলাহা ইল্লাল্লাহ লোর্ড ড্রেজারের পরিচালক হলেন বোরহানউদ্দিন পৌর ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ফাইজুল ইসলাম ও এম ভি জিহাদ-২ লোড ড্রেজার মেশিনের পরিচালক হলেন বোরহানউদ্দিন থানার মোড় এলাকার আমতলা সুতা নুরনবী। তারা দীর্ঘদিন যাবত ওই এলাকায় চরের কৃষি জমি ও বালু উত্তোলন করে আসছে। তাদের ড্রেজারসহ ১৫ দুষ্কৃতিকারীকে আটক করেছে ভোলার কোস্ট গার্ড বাহিনী। (২৫ জুন ২০২৬) বৃহস্পতিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চরের কৃষি জমি ও বালু কেটে নেওয়ার সময় অবৈধ দুটি ড্রেজার মেশিন ও ৩ টি বাল্কহেড জাহাজসহ ১৫ দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ স্বপন (৪৮), মোঃ জাহাঙ্গীর আলম (২২),মেহেদী হাসান (২৪),মোঃ আল-আমিন (২৬),মোঃ রাসেল (৩২), মোঃ আব্দুল বাসেদ (৫০),মোঃ সুমন (২০),মোঃ নোমান (১৯), মোঃ জসিম হাওলাদার(৪০),মোঃ কবির হোসেন (৩৫),মোঃ মফিজুল(৫৫),মোঃ ইসমাইল (৩৫),মোঃ রিয়াদ (২০),মোঃ আলমগীর (৪০),মোঃ রাসেল (২৫)। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ১৫ দুষ্কৃতিকারীকে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাযায়। বালু খেকোদের হাত থেকে কৃষকদের ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত।

এদিকে বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিনে বালু ও চরের কৃষি জমির মাটি কেটে নেওয়ার প্রতিরোধে অভিযান পরিচালনা করায় হাসের চর, চর বাঘমারা, চর লতিফ এলাকাসহ গঙ্গাপুর ইউনিয়নের হাজারো কৃষক পরিবার গুলো বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এছাড়াও সফল অভিযান পরিচালনা করায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর প্রসংশা করছে অসহায় হাজারো কৃষক পরিবার গুলো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন