1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছনে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় রহস্য" তদন্ত দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছনে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় রহস্য" তদন্ত দাবি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বোরহানউদ্দিনে জামায়াত নেতার বাড়ির পিছনে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় রহস্য” তদন্ত দাবি

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করিমের বাড়ির সামনে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে বক্তব্যে জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবুল হাসান মোঃ অলিউল্যাহ বলেন, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দফায় কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। তারা পুরো বাড়ি তল্লাশি করলেও কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক কিছু পায়নি। মঙ্গলবার সকালে তার ৭০ বছর বয়সী মা ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ির পিছনে একটি বস্তার মধ্যে দেশীয় অস্ত্র ফেলে রাখা হয়েছে।

এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জামায়াতের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিকভাবে সুবিধা নিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ বলেও দাবি করা হয়।
বক্তব্যে আরও বলেন, গতকাল ওই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিএনপি নির্বাচনী জনসভায় মাওলানা নুরুল করিমের বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা রেজাউল করিমকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি অপারগতা প্রকাশ করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানায়।

একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেন জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে মুফতি রেজাউল করিম বোরহানি বলেন, তাদেরকে পারিবারিকভাবে হেনস্তা করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তার বৃদ্ধা মাতা ও পরিবারের সদস্যরা এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ঘটনার তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে এ বিষয়ে বোরহানউদ্দিন থানার এসআই মামুন জানান, দৌলতখান মডেল মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম বোরহানির মাধ্যমে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। বাড়ির পেছনে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার ভেতর থেকে মরিচা ধরা ৪০টি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
পুলিশ জানায়, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মুফতী ফজলুল করিম, বোরহানউদ্দিন উপজেলা আমীর মোঃ মাকসুদুর রহমান, পৌর আমীর মাওঃ আমান উল্লাহ, এনসিপির ভোলা জেলা সদস্য সচিব মোঃ মেহেদী হাসান শরীফ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ছাত্রনেতা হেলাল উদ্দিন রুবেল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন