1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় পৌর ছাত্রদলের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১২টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ পুকুরে প্রায় ছয় হাজার মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল ও পুঁটি) অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জরুল এলাহী মোঃ আলআমিন, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।

পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ বছরের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছি। আজকের এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ছাত্রদলের অঙ্গীকারের কথা জানাতে চাই।”

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন