1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে মৃত স্বামীর জমির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে মৃত স্বামীর জমির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে মৃত স্বামীর জমির দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন

মৃত স্বামীর জমি ও বাজারের ঘর ভিটা বুঝে পেতে ভোলার বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত জাবেদ হাওলাদারের স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। তার স্বামী জাবেদ হাওলাদার মৃত হওয়ায় স্বামীর জমিসহ পচ্চিম বাজারে দোকান ঘর বুঝে পেতে শাশুড়ী আমেনা বেগম ও ভাসুর রাসেদ সহ তার জা মান্না বেগমের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মঙ্গলবার দুপুরে পৌ ৫ নং ওয়ার্ডে তার বাসায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, পৌর ৫ নং ওয়ার্ডের পশ্চিম বাজারের মৃত শাহে আলমের ছেলে জাবেদ হাওলাদারের সাথে ৫ বছর আগে পারিবারিক আনুষ্ঠানিক ভাবে শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। দাম্পত্য জীবনে আবিদ হাসান জোহা নামক একটি পুত্র সন্তান রয়েছে তাদের। তার স্বামী জাবেদ হাওলাদার বোরহানউদ্দিন পৌর সভার কালেক্টর পদে চাকুরী করতেন। চাকুরীরত অবস্থায় ২০২২ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্বামী জাবেদ হাওলাদারের মৃত্যু হয়।
স্বামী মৃত্যুর পর থেকেই স্বামীর সম্পত্তি আত্মসাত করতে সন্তানসহ তার উপর অমানবিক নির্যাতন চালায় উল্লেখিতরা। পুত্র সন্তান নিয়ে স্বামীর বসত ভিটায় কোন রকম চলে তার সংসার। সম্পত্তি বুঝে পেতে ও নির্যাতনের বিচার চেয়ে উল্লিখিতদের বিরুদ্ধে পৌরসভায় লিখিত অভিযোগ করে ব্যার্থ হওয়ায় বোরহানউদ্দিন থানায় নিখিত অভিযোগ করেন তিনি। বিষয়টি একাধিকবার শালিস বৈঠক হয়। সেখানে স্বামীর সম্পত্তি তাকে বুঝে দেওয়ার কথা থাকলেও বর্তমানে তার পুত্র সন্তানসহ তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সাথে প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী লাবর্নী। অন্যদিকে তার ভাসুর রাশেদ এর কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া না গেলেও তার মা আমেনা বেগম বলেন, ছেলে মৃত্যুর পর থেকেই পুত্রবধুর সাথে কোন মিল নেই। তার পরেও প্রতি মাসে পুত্রবধুকে ৪ থেকে ৫ হাজার টাকা করে দিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন