1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত
Spread the love

এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন 

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আ’লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর লঞ্চঘাটে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ভোলা- ২ আসনের সংসদ সদস্য ও আ’লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায়করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদসহ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের জরিপে দল আমাকে মনোনয়ন দিয়েছেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। শেখ হাসিনার নৌকা মানে উন্নয়ন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশকে অশান্ত করার জন্য হরতাল অবরোধের নামে বিএনপি সন্ত্রাসী ও নৈরাজ্য কার্যক্রম চালাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ঢাকা থেকে লঞ্চ যোগে এসে বোরহানউদ্দিন পৌর লঞ্চঘাটে সমাবেশে এসব কথা বলেন তিনি। বক্তব্য শেষে আ’লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন সংসদ সদস্য ও আ’লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আলী আজম মুকুলকে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আ’লীগে সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম খান,আ’লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খানসহ বোরহানউদ্দিন উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভোলা- ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল’কে ফুল দিয়ে বরণ করতে ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার-হাজার আওয়ামীলীগের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে লঞ্চঘাটে গিয়ে নৌকা স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন