1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলা বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত ।  ২৬ জানুয়ারী  দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথার দক্ষিণ পাশে কামাল চেয়ারম্যান বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে উদয়পুর রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইটারের  সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাস্তার পাশে ডিবেটরের আঘাতে ঘটনাস্থলই মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে জানা যায় নিহত ব্যক্তির নাম মো: সোহাগ পিতা: সেলিম তিনি হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয় এর একজন শিক্ষার্থী।আরেকজন আরহীর অবস্থা গুরুতর হয় তাকে হসপিটালে নেয়া হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ১জনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন