1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলার গৌরব মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলার গৌরব মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলা জেলার গৌরব মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ

মোঃ মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৮ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার

ভোলার কৃতি সন্তান গোল্ড মেডেলিস্ট মুহা. আবুল ফুতুহ এর পিএইচডি ডিগ্রি লাভ ‘ওয়াও’ অক্ষরের উপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি পেলেন বরিশাল বিভাগের ভোলা জেলার কৃতি সন্তান মুহা. আবুল ফুতুহ। ‘আল-কুরআনে ‘ওয়াও’: একটি বৈকারণিক ও পরিসংখ্যানমূলক পর্যালোচনা’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ঢাকার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক ড. মুহা. আবুল ফুতুহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩১/০১/২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৫৯ নং সভায় এবং ২৬/০২/২০২৩ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. আবু সালেহ মুহা. তোহা। ড. মুহা. আবুল ফুতুহ ১৯৯৪ সালের ১৫ই ডিসেম্বর ভোলা জেলা অন্তর্গত লালমোহন থানার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. রফিকুল ইসলাম। মাতা মোসা: হাসিনা বিনতে আহমদ। ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা থেকে ২০০৯ সালে দাখিল ও ২০১১ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ন হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩সেশনে অনার্সে আরবী বিভাগে ভর্তি হন। ২০১৬ সালে অনার্স পরীক্ষায় রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন। সেই সাথে ২০১৭ সালে থিসিস গ্রুপ থেকে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে কলা অনুষদে প্রথম স্থান লাভ করেন। অনার্স পরীক্ষায় কলা অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ এ ভূষিত হন। এছাড়াও তিনি কলা অনুষদ ডীনস অ্যাওয়ার্ড, ২টি বঙ্গবন্ধু স্বর্ণপদক অগ্রণী ব্যাংক, বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড, ফেলোশীপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। ২০১৯ সন থেকে তিনি দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছে। ইতোমধ্যে তার ২টি গবেষণা প্রবন্ধ ও ৩টি বই প্রকাশিত হয়েছে। তিনি সকলের কাছে দু‘আ প্রার্থী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন