1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত আব্দুল্লাহ আল মামুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত আব্দুল্লাহ আল মামুন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত আব্দুল্লাহ আল মামুন

আবদুল মান্নান তামিম
  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত
Spread the love

আবদুল মান্নান তামিম

ভোলা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য ছিল বলে তিনি এই শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতি পেয়েছেন।

সোমবার ( ১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ওসি আব্দুল্লাহ আল মামুনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

ডিসেম্বর/২০২৪ এবং জানুয়ারি/২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে। আমি ২৪ ঘন্টার প্রতিটা সময তজুমদ্দিন বাসীর যেকোনো সুবিধা-অসুবিধায পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন