1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় কুরিয়ারে জাল টাকা এনে যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় কুরিয়ারে জাল টাকা এনে যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় কুরিয়ারে জাল টাকা এনে যুবক আটক

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ঢাকা থেকে ভোলায় এস এ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা এনে মো. শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবক র‍্যাব-৮ এর সদস্যদের হাতে আটক হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) রাতে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারে অবস্থিত এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করে শরিফুল ইসলামকে আটক করা হয়।
ভোলা র‍্যাব-৮ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে জানান, ঢাকা থেকে এস এ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা ভোলায় আনা হয়। মূলত, এই টাকা ঈদ উপলক্ষে আনা হয়েছে। খবর পেয়ে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে জাল টাকা নিতে আসা যুবক শরিফুল ইসলামকে আটক করে। সে র‍্যাবের কাছে স্বীকার করেছে এই জাল টাকার ব্যবসার সঙ্গে সে বহু বছর ধরে জড়িত রয়েছে।
পরে র‍্যাব বাদী হয়ে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন