1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় জমি বিরোধে ভোগান্তি নিয়ে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় জমি বিরোধে ভোগান্তি নিয়ে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় জমি বিরোধে ভোগান্তি নিয়ে সংবাদ সম্মেলন

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা

ভোলায় নিজ বাড়ির প্রবেশ পথে সীমানা প্রাচীর দিয়েছেন প্রতিবেশী। নিষেধ করায় হামলারও শিকার হয়েছেন তিনি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ আলী নামে এক বাবা। সম্মেলনে তিনি প্রতিপক্ষের চক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোলা প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করেন ।

সংবাদ সম্মেলন করা মোহাম্মদ আলী ভোলা শহরের কালিবাড়ি রোডের পৌর ২ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে। তার কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়ে সন্তান নিয়ে পিতার ১ একর ৭৫ শতাংশ জমির উপর ঘর তুলে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে জানান, তার পিতার এস এ ২০২ ও ২০৩ খতিয়ানের ১১৪৪ নম্বর দাগের ১ একর ৭৫ শতাংশ জমির উপর ঘর তুলে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি বসবাস করে আসছেন। সম্প্রতি তার জমির পাশে বসবাস করা কামাল নামে এক প্রতিবেশী তার জমির পাশে ৮ ফুট সীমানা প্রাচীর নির্মাণ করে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। পাশাপাশি তার উপর হামলা চালায়।

এ ঘটনায় তিনি ভোলা জেলা প্রশাসক ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি।

পুলিশ ও পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে প্রাচীরের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার পরও জোরপূর্বক প্রতিপক্ষরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, পৌরসভার আইন অনুযায়ী প্রতিপক্ষ প্রাচীর নির্মাণ করেনি। তাতে তিনি বাধা প্রদান করলে কামালের ভাই কুশল ও তার ভাগ্নে নিঝুম তাকে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনার ঘন্টাখানেক পর নান্টু মিয়া ও কামালের স্ত্রী রিমু গিয়ে তার পরিবারের সদস্যদেরকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে। প্রতিপক্ষের অত্যাচার ও চক্রান্ত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনে আকুতি জানিয়েছেন তিনি।

তবে প্রতিপক্ষের কুশলের দাবি, প্রাচীন নির্মাণের জায়গা তার ভাই কামালের কেনা সম্পত্তি। ৯ ডিসেম্বর মধ্যরাতে মোহাম্মদ আলী ও তার পরিবারের সদস্যরা ওই প্রাচীর শাবল দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। যার ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন