1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো.সবুজ,ভোলা
  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত
Spread the love
মো.সবুজ,ভোলা
প্রচন্ড শীতে যুবথুবু অবস্থা দ্বীপ জেলা ভোলা।এ অঞ্চলের শীতার্ত মানুষদের পাশে দাড়াতে শীতবস্ত্র বিতরণ করেছেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে একশত পঞ্চাশ’টি (১৫০) পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রাঙ্গণে কম্বল বিতরণনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির সভাপতি নেওয়াজ শরিফ এর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রধান শিক্ষক মোঃ শিহাব আহম্মেদ।
এ সময় তারা বলেন, দেশে এখন তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন একটি বিচ্ছিন্ন চরঅঞ্চল। সেখানকার মানুষজন প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসতেছে। বর্তমানের শীতের ভয়াবহতায় চরঅঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যঘাত সৃষ্টি করতেছে। অনেকেরই ঘরে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। সেই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়াতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চরঅঞ্চল গুলোতে মানুষের শীত নিভারনের কিছু শীতবস্ত্র নিয়ে আজকে মদনপুর ইউনিয়নসহ ভোলার বিভিন্ন জায়গায় এ কম্বল বিতরণ করতেছে।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. নেওয়াজ শরীফ বলেন, মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের’ই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক মোঃ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নাঈম, মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম, শিশু বিষয়ক সম্পাদক আয়শা আক্তার, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসিম, নুর জাহান নিলা, মোঃ বশির, মোঃ শফিকুল ইসলাম’সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন