1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেনেডসহ এক সন্ত্রাসী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেনেডসহ এক সন্ত্রাসী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেনেডসহ এক সন্ত্রাসী আটক

মো.সবুজ, ভোলা:
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
Spread the love
মো.সবুজ, ভোলা:
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার পশ্চিম ইলিশা থেকে ৩ টি গ্রেনেড ও কিছু দেশীয় অস্ত্র সহ সুজন নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৫ টায় উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা  এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার সকাল ১১ টায় কোষ্টগার্ড দক্ষিনজোনের লেফটেন্যান্ট  কমান্ডার মো.রিফাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড আরো জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আনুমানিক রাত ২টা থেকে ভোর ৫টা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পশ্চিম চরপাতা এলাকায় কোষ্টগার্ড ও পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে সুজনকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে তিনটি গ্রেনেড, একটি চাইনিজ ছুরি ও তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক সন্ত্রাসী সুজন দীর্ঘদিন যাবত চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন