1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনগড়া মামলায় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনগড়া মামলায় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনগড়া মামলায় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক কাজী মামুনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও চার্জশিট দাখিলের অভিযোগ উঠেছে। মামলার বাদী জাতীয় পার্টির সাবেক নেতা এম আলীম আকন, যিনি এক সময় মাদক ও অস্ত্র মামলার আসামি ছিলেন।

গত বছরের ২৬ সেপ্টেম্বর সাংবাদিক কাজী মামুন ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর আলীম আকন অভিযোগ করেন, ২০ সেপ্টেম্বর সকালে স্থানীয় বালুর মাঠে প্রকাশ্যে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মামুন। অভিযোগে আকনের তিন আত্মীয় ও প্রতিবেশীকেও সাক্ষী করা হয়।

তদন্ত করেন পটুয়াখালী সদর থানার এসআই (নিরস্ত্র) মো. শিহাব বাহাদুর। অভিযোগ ওঠে—তিনি কোনো সিসি টিভি ফুটেজ বা কল রেকর্ড পরীক্ষা না করেই প্রতিবেদন জমা দেন। অভিযুক্ত অন্য আসামিরা জানান, আকনের সঙ্গে দীর্ঘদিনের জমি ও রাজনৈতিক বিরোধের জেরেই এ অভিযোগ আনা হয়েছে।

সাংবাদিক কাজী মামুন বলেন, “আমি শুধুই তথ্যচিত্র ও সংবাদ প্রকাশ করেছি। অভিযোগ মিথ্যা। আমাকে হুমকি দিয়ে ভিডিও মুছতে বলা হয়েছিল। আমি রাজি না হলে আদালতে অভিযোগ করা হয়। প্রমাণ না থাকার পরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে চার্জশিট দেওয়া হয়েছে।”

গত ২১ অক্টোবর আদালত এ মামলার চার্জশিট ১৩ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিলেও এসআই শিহাব ২৩ আগস্ট ২০২৫ তারিখে প্রতিবেদন জমা দেন। এতে বাদীর আত্মীয়দের সাক্ষ্য রাখা হয়, তবে দৃশ্যমান কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে এসআই শিহাব বাহাদুর কথা বলতে অস্বীকৃতি জানান এবং পরে ফোন কলও কেটে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন