1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ সভাপতিকে আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
তবে পরিবার দাবী করেন, শামসুদ্দিন সাগর চার বছর পূর্বে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তারনামে থানায় কোন মামলা নেই। পুলিশ মামলা ছাড়াই একজন সরকারী স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিষিদ্ধি সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলার সভাপতি শামসুদ্দিন সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতবছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন