1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরা ঘূর্ণীঝড় মিধিলি এর প্রভাবে মেঘনায় ২ ট্রলার ডুবি , ৩ জেলে উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরা ঘূর্ণীঝড় মিধিলি এর প্রভাবে মেঘনায় ২ ট্রলার ডুবি , ৩ জেলে উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরা ঘূর্ণীঝড় মিধিলি এর প্রভাবে মেঘনায় ২ ট্রলার ডুবি , ৩ জেলে উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

মনপুরা ঘূর্ণীঝড় মিধিলি প্রভাবে শুক্রবার বিকাল ৪ঘটিকায় মেঘনায় ২টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার উদ্ধার করতে যেয়ে ট্রলারসহ ৩ জেলে নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পর উদ্ধার করেছেন স্থানীয় হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের জেলেরা। উদ্ধার হওয়া জেলেদের মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রলার ডুবির ঘটনা উপজেলা নির্বাহী অফিসার মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারকে অবহিত করলেও উদ্ধার কাজে সহযোগীতা করতে আসেনি কোস্টগার্ড।

স্থানীয় জেলে ও উদ্ধার হওয়া জেলে সূত্রে জানাযায়, ঘূর্ণীঝড় “মিধিলি” প্রভাবে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথার মাছ ঘাটে কবির মাঝির মাছ ধরা ট্রলারটি লংঘর(গেরাপির দড়ি) ছিরে মেঘনায় ভাসিয়ে নিয়ে যায়। ট্রলারটি মেঘনায় ভাসতে দেখে ঐ ট্রলারটি উদ্ধারের জন্য লতিফ মাঝি, সিরাজ মাঝি ও রাজিব তাদের মাছ ধরা ট্রলার দিয়ে মেঘনায় ট্রলারটি উদ্ধারের জন্য যায়। প্রবল বাতাসে ও জোয়ারের ¯্রােতে তাদের ট্রলারটি মেঘনায় ডুবে যায়। মেঘনায় ভাসতে থাকে ডুবে যাওয়া ট্রলারসহ ৩ জেলে। ডুবে যাওয়া ট্রলারের লোকজন হাত ইশারা দিতে থাকে। পরে হাজির হাট ইউনিয়নের দাসেরহাট সংলগ্ন মেঘনা পাড়ের লোকজন মেঘনায় মানুষ ভাসতে দেখে তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামকে অবহিত করেন। খবরটি শুনে সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার দাসের হাট এসে জেলেদের মেঘনায় ভাসতে দেখেন। তখন তিনি কোষ্টগার্ডকে ট্রলারসহ জেলে ডুবির ঘটনা অবহিত করে দ্রæত উদ্ধারের জন্য বলেন। দু ঘন্টা অতিবাহিত হলেও কোস্টগার্ড না আসায় বাধ্যহয়ে স্থানীয় ১টি ছোট ট্রলারে ৬ জনকে উদ্ধারের জন্য মেঘনায় পাঠান। স্থানীয় জেলেরা সাহস নিয়ে উত্তাল মেঘনায় ট্রলার চালিয়ে ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে সন্ধা ৬টায় দাসের হাট ঘাটে নিয়ে আসেন। পরে উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার জন্য মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

এব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম বলেন, মেঘনায় ডুবে যাওয়া জেলেদের খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি। জেলেদের উদ্ধারের জন্য কোষ্টগার্ডকে না পেয়ে স্থানীয় ৬ জেলেকে পাঠিয়ে ডুবে যাওয়া ৩ জেলেকে উদ্ধার করি। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবে যাওয়া জেলেরা সবই ভালো আছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন