1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় দুঃস্থ মহিলাদের মাঝে শাড়ী বিতরন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৪০ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ভোলা-৪, আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে ৫টি ইউনিয়নে ২ হাজর ৩শত শাড়ী বিতরন উদ্ভোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় প্রথমে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের গরীব ,অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে ৪শত ৫০ শাড়ী বিতরন উদ্ভোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি ও সম্পাদক। পরবর্তীতে একই দিনে উত্তর সাকুচিয়া,হাজিরহাট ইউনিয়নের গরীব অসহায় ,দুঃস্থ মহিলাদের মাঝে ৯শত শাড়ী বিতরন করেন উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ। অপর ২টি ইউনিয়নে পরবর্তীতে বিতরন করা হবে জানান আ’লীগ পক্ষ থেকে।

শাড়ী বিতরন অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ২নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার,, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ শাহে আলম বেপারীসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন