1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ও সকাল সাড়ে ১১টায় মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে পৃথক পৃথকভাবে এস.এস.সি পরিক্ষার্থীদৈর বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার এবং হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

এই সময় আরও উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম , প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন আজাদসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীগন।

উল্লেখ্য একই দিনে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া মোনজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মনপুরা মাধ্যমিক বিদ্যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন