1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৪২ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা

মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা আলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। ৭ই মার্চ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,স্মৃতি শক্তি পরীক্ষা, চিত্রাংকন প্রতিযোগীতা আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনের কর্মসূচী শুরু হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মনপুরা থানা,মনপুরা সরকারী ডিগ্রী কলেজ,মনোয়ারা বেগম মহিলা কলেজ,হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়,মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাহতাবউদ্দিন অপু ভূঁইয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আহসান তাওহীদ,মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী মাইশা নাওয়ার।

এই সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লাহ,মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ,উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল দেব নাথ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশ্রফ , হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর,উপজেলা আ’লীগ সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারেফ হোসেন মজনু ফরাজী, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ সকল সরকারি দাপ্তরিক প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি,গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন