1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার'র মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার'র মতবিনিময় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি ও সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিভাগীয় সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব) ফারহান ফাইয়াজ।
মতবিনিময় সভায় মনপুরা উপজেলার বিদ্যুৎ সমস্যা, সরকারি কর্মচারিদের আবাসন সংকট, বেড়ি বাঁধ প্রকল্পে পাকা রাস্তা বহাল রাখা, জেলেদের নৌকা সংরক্ষন বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, পুরোহিত ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক সরকারি সফরে বরিশাল বিভাগীয় কমিনার মনপুরায় আসেন। তিনি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। মনপুরা ডাকবাংলোতে রাত্রিযাপন করেন তিনি। পরে মতবিনিময় সভা শেষে তিনি মনপুরা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন