1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় গাঁজাসহ এক মুদি ব্যবসায়ী আটক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত
Spread the love

ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাক্সের নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০ টায় গাঁজাসহ আটককৃত ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি দোকানের ক্যাশ বাক্সে নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করার পর ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃত মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার হাহিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মৃত রফিজলের ছেলে মোঃ মিজান (৩২)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি ব্যবসায়ী।

মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মনপুরা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন