1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় জেলেদের ছিনিয়ে নেওয়া ভিজিএফ চাউল উদ্ধার করে দিলেন ইউএনও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় জেলেদের ছিনিয়ে নেওয়া ভিজিএফ চাউল উদ্ধার করে দিলেন ইউএনও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় জেলেদের ছিনিয়ে নেওয়া ভিজিএফ চাউল উদ্ধার করে দিলেন ইউএনও

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯০ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় ৬ জেলের সরকারি বরাদ্ধের চাউল ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে মারধর করে ছিনিয়ে নিয়ে যায় একদল বখাটে যুবক। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম পুলিশে খবর দিলে মনপুরা থানার ওসি’র নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের চাউল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলেরা ক্ষুব্দ হয়ে ওঠে।

ঘটনাটি ঘটে রোববার বিকেল ৪ টায় ভোলার মনপুরা উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের পরিষদ থেকে চাউল রিকসাযোগে জেলেদের বাড়ি নিয়ে যাওয়ার সময় বাঁধেরহাট মসজিদের সামনে রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে সহকারি মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার ও লুট করে নিয়ে যাওয়া জেলেদের নাম যাচাই-বাচাই শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জেলেদের সরকারি বরাদ্ধের ভিজিএফ এর উদ্ধারকৃত চাউল জেলেকার্ড দেখে জেলেদের মাঝে পুনরায় দিয়ে দেন।

সরকারি বরাদ্ধের চাউল প্রাপ্ত ৬ জেলেরা হলেন, দুলাল মাঝি, ফরিদ মাঝি, সাফিজল মাঝি, লিটন মাঝি, জামাল মাঝি ও নয়ন মাঝি। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরজ্ঞান ও ৭ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামে।

জেলেরা জানান, রোববার বিকেল ৪ টায় সরকারি বরদ্ধাদের জনপ্রতি ৪০ কেজি চাউল হাজিরহাট ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে রিকসাযোগে বাড়ি নিয়ে যাওয়ার পথে মুসা ও রহিমের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল রিকসা চালককে মারধর করে চাউল ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ চাউল উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার বেলা সাড়ে ১১ টায় যাচাই-বাচাই শেষে ইউএনও আমাদের চাউল আমাদেরকে দিয়ে দেন।

এই সময় জেলেরা অভিযোগ করেন, প্রত্যেকবার চাউল নিয়ে যাওয়ার সময় বাঁধেরহাট এলাকায় একদল বখাটে যুবক চাউল ছিনিয়ে নিয়ে যায়। ওই সমস্ত বখাটে যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও ও ওসি’র কাছে দাবী করেন জেলেরা।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ ই সনের জাটকা আহরণের বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তার কর্মসূচীর আওতায় ভিজিএফ এর দুই হাজার একশত বাহাত্তর জেলেদের মধ্যে ১৭৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, সরকারি বরাদ্ধের চাউল হাজিরহাট ইউনিয়ন পরিষদ থেকে ৬ জেলে রিকসাযোগে বাড়ি নিয়ে যাওয়ার সময় একদল যুবক আটকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। সোমবার ইউএনও যাচাই-বাচাই করে জেলেদের চাউল ফিরিয়ে দেন। জেলেদের অভিযোগের ব্যাপারে ওসি জানান, পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ছিনিয়ে নেওয়া ৬ জেলের বরাদ্ধের সরকারি চাউল উদ্ধার করে যাচাই-বাচাই শেষে জেলেদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন