1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এক কিশোরের বিরুদ্ধে। পরে ওই শিশুর মা থানায় মামলা করলে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ও মামলার আসামী কিশোরকে।

রোববার দুপুর ১২ টায় আটককৃত আসামী কিশোরকে বরিশাল শিশু আদালতে প্রেরণ করে পুলিশ। একই সাথে ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে মেডিকেলে পাঠায় পুলিশ।

তবে ঘটনাটি গত তিন দিন আগে ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আজিজ শেখের বাড়ির খোকন মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে।

আটককৃত কিশোর হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে বাড়িতে নিয়ে দরাজ বন্ধ করে ধর্ষণ করে মামলার ও আটককৃত কিশোর। পরে ওই শিশু চিৎকার করলে মা এসে দেখে শিশুটির পায়জামা বেয়ে রক্ত পড়ছে। পরে শিশুটির মা চিৎকার দিয়ে প্রতিবেশিদের জানালে সবাই স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেয়। কিন্তু ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও কোন সুরাহা না হওয়ায় ওই শিশুর মা থানায় বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে পুলিশ মামলার আসামী অভিযুক্ত কিশোরকে আটক করে। পরে আটককৃত আসামীকে বরিশাল শিশু আদালতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের মামলার অভিযুক্ত প্রধান আসামী কিশোরকে আটক করে বরিশাল শিশু আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন