1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা, থানায় মামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা, থানায় মামলা

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরায় এক মাদ্রাসার ছাত্রীকে নিজ বসত ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্ঠা চালায় এলাকার চিহিৃত বখাটে এক যুবক। এখন পর্যন্ত ওই ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করতে পারেনি পুলিশ।

এই ঘটনায় একদিন পর সোমবার সকালে ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা দায়ের করে। মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

এর আগে রোববার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে জনতা বাজার সংলগ্ন ওই ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

ধর্ষণের চেষ্ঠয় অভিযুক্ত বখাটে ওই যুবক হলেন, মোঃ শাকিল। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমানপুর গ্রামের বাসিন্দা হেলাল পাটোয়ারীর ছেলে।

ওই ছাত্রীর মা জানান, শনিবার সকালে স্বামীসহ অসুস্থ্য ভাইকে দেখতে চরফ্যাসনে যান। বাড়িতে ছোট ছেলে ও মেয়েকে রেখে যান। এই সুযোগে রোববার দুপুরে ওই বখাটে যুবক শাকিল মেয়েকে মুখে গামছা পেঁছিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা চালায়। এই সময় ছেলের ডাকচিৎকারে প্রতিবেশীরা চলে আসে। পরে ওই বখাটে যুবক পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে বিকেলে মনপুরায় চলে আসি। পরদিন সোমবার মেয়েকে বাদী করে মনপুরায় থানায় মামলা করি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মনপুরা থানায় মামলা করে। আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন