1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় মেঘনায় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজের ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত
Spread the love
ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করার পর নৌকা থেকে পড়ে যায় জেলে ।  নৌকা থেকে পড়ে যাওয়ার পর  নিখোঁজের ৬ (ছয়) ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জেলের মরদেহ হস্তান্তর করে।
শুক্রবার দুপুর ২ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে একইস্থানে সকাল ৮ টায় নোঙ্গর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই জেলে।
নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।
নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮ টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। আমারা নেমে পড়ি। একপর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ২ টায় একইস্থানে লাশ ভেসে উঠে। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি ( অপমৃত্যু) মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন