1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় যৌথবাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি স্বামী- স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে আটক করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে নাসিম (৩০) ও ১ নং মনপুরা ইউনিয়নের মোঃ আবু তাহের এর মেয়ে তাসলিমা বেগম (২৮) । তারা সর্ম্পকে স্বামী-স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম।
তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে নাসিম ও তাসলিমা নামে স্বামী-স্ত্রীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়। আটকৃতদের মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, নৌ-বাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। আটককৃতদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন