1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

সারাবাংলাদেশে একযোগে ২ হাজার ২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গনভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সারাবাংলাদেশের ন্যায় মনপুরাতেও তিনি ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন।

ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছালাহউদ্দিন, হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ স্কুলের সকল শিক্ষক বৃন্দ, অভিবাবক বৃন্দ,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য মনপুরা এমডিএসপি প্রকল্পের আওতায় নির্মিত ভবন উদ্বোধন হলো হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন পূর্ব সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরফৈজুদ্দিন গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজির চর ফৈজুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরযতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মনপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চরগোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং এনবিআইডিজিপিএস প্রকল্পের আওতায় এ আর খান সরকারী প্রাথমিক বিদ্যালয়। ভবনগুলো উদ্বোধনের পর পরেই ছাত্র-ছাত্রীদের মাঝে বেশ খুশির আমেজ লক্ষ করা গেছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন